লউজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরের ঘন্টেশ্বরে প্রবাসীর বসত ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনায় মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ আগষ্ট সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা উজিরপুর মডেল থানার এস,আই মেহেদী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঘন্টেশ্বর এলাকা থেকে ওই এলাকার মনির হোসেন অপুকে গ্রেফতার করে। মামলা ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বামরাইল ইউনিয়নের ঘন্টেশ্বর গ্রামের প্রবাসী মোঃ শাহিন সেরনিয়াবাদের বসতঘরে ২২ জুলাই গভীর রাতে চোরচক্র তালা খুলে প্রবেশ করে আলমারী ভেঙ্গে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়। প্রবাসীর স্ত্রী ভূক্তভোগী রেকসোনা খানম জানান, ২২ আগষ্ট তার মা হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে খবর পেয়ে পিত্রালয়ে চকমান গ্রামে চলে যাই। আমার পিত্রালয়ে যাওয়ার সময় চাবির গোছা পার্শ্ববর্তী ঘরের ফাতেমা বেগমের নিকট রেখে যাই। ওই চাবি দিয়ে ঘরের পিছনের দরজার তালা খোলা যায়। এরপর ২৪ জুলাই রাত পৌনে ১১টার দিকে ফাতেমা বেগমের স্বামী মনির হোসেন অপু আমার মোবাইলে ফোন করে জানতে চায় আমি কবে বাড়িতে ফিরব। পরবর্তীতে ২৭ জুলাই সকাল ১০টার দিকে বাড়িতে ফিরে এসে সামনে ও পিছে পূর্বের ন্যায় তালাবদ্ধ দেখতে পাই। কিন্তু দরজা খুলে আমার বসতঘরে প্রবেশ করে দেখতে পাই আমার মাঝের ঘরের তালা ভাঙ্গা এবং ষ্টীলের আলমারির কপাট ভাঙ্গা। এরপর চুরি সংঘটিত হওয়ার সন্দেহ হওয়ায় খোজাখুঁজি করে এক পর্যায়ে দেখতে পাই আমার সর্বস্ব লুটে নিয়েছে চোরচক্র। এরপর মনির হোসেন অপুকে সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞেস করলে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমি উক্ত ঘটনার বিষয়ে থানায় অভিযোগ করার কথা বলল সে আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দেয়। এছাড়া আমার ব্যবহৃত একখানা ধারালো দা মনির হোসেন অপু বাগান পরিস্কার করার জন্য পিত্রালয়ে যাওয়ার পূর্বে নেয়। বাড়িতে এসে ওই দা খানা আমার বসতঘরের পিছনের রুমে টেবিলের উপর পাই। এরপর সন্দেহের তীর মনির হোসেন অপুর দিকে চলে যায়। এ ঘটনায় ৪ আগষ্ট উজিরপুর মডেল থানায় প্রবাসীর স্ত্রী রেকসোনা খানম বাদী হয়ে একটি মামলা দায়ের করে যার মামলা নং ০৩। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার এস,আই মেহেদী জানান, মামলা নেয়ার পরে ১২ আগষ্ট অভিযান চালিয়ে মনির হোসেন অপুকে গ্রেফতার করা হয় এবং ১৩ আগষ্ট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments