স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, ০১ জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে জন্মগ্রহণকারী এবং ২৪ নভেম্বর ২০২৫ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত ভোটার ডাটাবেজে অন্তর্ভুক্ত ব্যক্তিদের নিয়ে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর নির্ধারিত সময়সূচি অনুযায়ী তালিকা প্রকাশ ও পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।
৩১ মার্চ ২০২৬ পর্যন্ত নিবন্ধিত ভোটারদের নিয়ে প্রস্তুতকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ তৈরি করে সিএমএস পোর্টালে লিংক সরবরাহ করা হবে। এরপর ২০ এপ্রিল ২০২৬ তারিখে খসড়া ভোটার তালিকা জনসাধারণের জন্য প্রকাশ করা হবে।
খসড়া তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং তথ্য সংশোধনের জন্য আবেদন গ্রহণ করা হবে নির্ধারিত ফরম (ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪) এর মাধ্যমে। এসব আবেদন সংশ্লিষ্ট উপজেলা ও থানা নির্বাচন অফিসার এবং রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক ৩ মে ২০২৬ তারিখের মধ্যে নিষ্পত্তি করা হবে।
নিষ্পত্তিকৃত সিদ্ধান্তসমূহ ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হবে ৬ মে ২০২৬ তারিখের মধ্যে। সব কার্যক্রম শেষে হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা ১৪ মে ২০২৬ তারিখে প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় জনসাধারণকে অবহিত করতে স্থানীয় পর্যায়ে মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে ঘোষণা দিতে হবে। পাশাপাশি ক্যাবল অপারেটর ও স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে প্রচার কার্যক্রম চালাতে হবে।
এছাড়া ভোটার তালিকায় কোনো ভুলত্রুটি, নাম বাদ পড়া বা তথ্যগত অসঙ্গতি থাকলে তা সংশোধনের জন্য নাগরিকদের যথাসময়ে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয় সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিস ও রেজিস্ট্রেশন অফিসারদের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে। বিষয়টি “অতীব জরুরি” হিসেবে উল্লেখ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানসহ অন্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করে জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।বুধবার ২ সেপ্ট ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যম এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করছে এবং সরকার গণমাধ্যমের কর্মকাণ্ডে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়ার ওপর জানুয়ারিতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের দেয়া আদেশের পর ডোনাল্ড ট্রাম ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার - বলেছেন প্রধানমন্ত্রী ত ...
সব মন্তব্য
No Comments