স্টাফ রিপোটার: সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে ২১৯ টি মামলা দায়ের হয়। এসব মামলার কারণে দীর্ঘদিন যাবৎ গ্রামের বাড়ীতে যান না নয়ন।
বুধবার সকাল ১০টার সময় মাগুরার মোহাম্মদপুর থানার নাহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামে রবিউল ইসলাম নয়নের খুজে পুলিশ আসলে তাকে না পেয়ে তার বাবা মোঃ আক্কাস শেখকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এসময় স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা তার বাসভবনে হামলা চালায় বলেও অভিযোগ পাওয়া গেছে।
রবিউল ইসলাম নয়ন মুঠোফোনে জানান, সকালে কিছু অতি উৎসাহী আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমার গ্রামের বাড়ীতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের আহত করে এবং আমার বৃদ্ধ পিতাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। তিনি বলেন, এর আগেও অনেকবার পুলিশ এবং সন্ত্রাসী বাহিনীদ্বারা বাড়িঘর ভাংচুর চালালেও মাগুরা জেলা বিএনপি'র পক্ষ থেকে পুলিশের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দিলেও কোন প্রতিকার হয়নি।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments