কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় কোচিং সেন্টারে বখাটেদের হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ আহত-৩। এঘটনায় কলারোয়া থানায় দুই বখাটের বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে- (১৮জুলাই) বিকেলে উপজেলার দমদম নতুন বাজারস্থ মর্ডান কোচিং সেন্টারে। থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা গেছে-উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত ইসরাইল হোসেনের কন্যা (১৫) কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রীকে প্রায় সময় রাস্তা ঘাটে উপজেলার গণপ্রতিপুর গ্রামের জাকাত আলী গাজীর ছেলে হাবিবুর রহমান হাবিব (১৯) কুপ্রস্তাব দিয়ে আসছিলো। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সে বিভিন্ন ভাবে হুমকী দেয়। রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাবে এবং অপহরণ করবে বলে নানা ভাবে হুমকি দিয়ে আসছে। তার অব্যহত হুমকিতে বাড়ী থেকে বের হতে পারছেনা ওই স্কুল ছাত্রী। এক পর্যায়ে ১৮জুলাই-২৩ তারিখ বিকেলে বাইসাইকেল নিয়ে দমদম নতুন বাজারস্থ মর্ডান কোচিং সেন্টারে এসে বিষয়টি তার কোচিং সেন্টারের স্যারদের জানায়। ওই সময় কোচিং সেন্টারের স্যার বিষয়টি নিয়ে বখাটে যুবুকের বাসায় ফোন করে তার অভিভাবকের কাছে নালিশ জানান। সাথে সাথে বখাটে যুবুক হাবিবুর রহমান হাবিব (১৯), আলামিন (১৫) দলবন্ধ হয়ে লোহার রড় নিয়ে দমদম নতুন বাজারস্থ মর্ডান কোচিং সেন্টারে আসে। এসময় স্কুল ছাত্রীকে দেখে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। এতে কোচিং সেন্টারের স্যারেরা প্রতিবাদ করতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে স্কুল ছাত্রী, শিক্ষক ওসমান আলী ও ওমর ফারুকে ধরে এলোপাতাড়ী ভাবে মারপিট করে নিলাফোল জখম করে। এসময় শিক্ষার্থীদের ডাকচিৎকারে বাজারে থাকা লোকজন এগিয়ে আসছে তারা হুমকি দিয়ে চলে যায়। এঘটনার ন্যায় বিচারের দাবী জানিয়ে স্কুল ছাত্রী বাদী হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments