আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.১। মঙ্গলবার প্রশান্ত মহাসাগরের উপকূলের কাছে আঘাত হানায় কয়েকশ’ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানীতে ভবনগুলো কেঁপে উঠে।
গণমাধ্যমে জানাযায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গুয়েরারো রাজ্যের আকাপুলকো সমুদ্র অবকাশ কেন্দ্রের ১১ কিলোমিটার দক্ষিণপূর্বে।
খবরে বলা হয়, মেক্সিকো সিটির বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এতে বাসিন্দা ও পর্যটকরা তাদের ঘরবাড়ি ও হোটেল থেকে হুড়োহুড়ি করে রাস্তায় নেমে আসেন।
মেক্সিকো সিটি মেয়র ক্লাউদিয়া শিনবাউম টুইটার বার্তায় বলেন, এতে রাজধানীতে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ১৯৮৫ সালের সেপ্টেম্বরে মেক্সিকো সিটিতে রিখটার স্কেলে ৮.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ১০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান এবং কয়েকশ’ ভবন ধসে পড়ে যায়।
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
আন্তর্জাতিক ডেস্ক: নিহতের সংখ্যা বেড়ে ৫৮৪ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ রয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। শুক্রবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিন্দুস ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জেরে বিশ্বের সব দেশকে সতর্ক করেছে ইরান। দেশটি বলেছে, মার্কিনিদের অবৈধ নিষেধাজ্ঞা কার্যকর থেকে বিরত থাকতে সব দেশ বাধ্য। আর কেউ যদি এটি ...
সব মন্তব্য
No Comments