ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সাধারণ সম্পাদক, ফুলতলার পানি ঠেকাও আন্দোলনের অন্যতম নেতা, বাজার বণিক কল্যাণ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক উপজেলার বর্ষীয়ান রাজনীতিবিদ কমরেড আনসার আলী মোল্যা (৭০) আর নেই। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় নগরীর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
আনসার আলী মোল্যা’র মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা, গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ ফুলতলা উপজেলা শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী আশরাফ হোসেন আশু, জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, যুগ্ম সম্পাদক আবু তাহের রিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু প্রমুখ। অনুরুপভাবে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ফুলতলা উপজেলা শাখার সভাপতি কমরেড সন্দিপণ রায়, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাবলু আঃ হামিদ মোড়ল, প্রভাষক রেজোয়ান হোসেন রাজাসহ সকল নেতৃবৃন্দ। এছাড়াও বিবৃতি প্রদান করেছেন ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি মহাতাব উদ্দিন আহম্মেদ, রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক গৌর হরি দাস, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম মোল্যা, তরিকুল ইসলাম টলাসহ সকল নেতৃবৃন্দ। সরকারি ফুলতলা মহিলা কলেজের অধ্যক্ষ সমীর কুমার ব্রহ্মসহ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। এছাড়াও বিবৃতি প্রদান করেছেন বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শাহীদ আলম মোড়ল, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম মিঠুসহ সকল কর্মকর্তাবৃন্দ।
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments