রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে তিনজন প্রার্থী অংশগ্রহণ করেছেন।
শনিবার সকালে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর মাঠের মুক্তমঞ্চে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা সুজনের সভাপতি নুরুল হক আফিন্দী। জেলা সুজনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাইদ ও ডি এফ কর্ণবাবু দাস যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার রায়হান উদ্দিন ও আবু সালেহ মোহাম্মদ ইউসুফ। স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা সুজনের সিনিয়র সহসভাপতি আলী হায়দার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সুজনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, কলামিস্ট সুখেন্দু সেন হারু, সদর উপজেলা সুজনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ, জেলা সুজনের নির্বাহী সদস্য অ্যাডভোকেট খলিল রহমান ও মাসুম হেলাল।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রার্থীরা ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সুশাসন ও জনস্বার্থে কী কী পদক্ষেপ গ্রহণ করবেন সে বিষয়ে নিজ নিজ পরিকল্পনা তুলে ধরেন।
এতে উপস্থিত ছিলেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা শহীদুল ইসলাম পলাশী এবং জাতীয় পার্টির প্রার্থী নাজমুল হুদা হিমেল।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে প্রার্থীদের বক্তব্য শোনেন এবং মতামত তুলে ধরেন।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments