নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি: নিউরন নার্সিং ভর্তি কোচিং , পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা শাখার বিএসসি নার্সিং শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়েছে। নিউরন নার্সিং ভর্তি কোচিং আটোয়ারী শাখার আয়োজনে মঙ্গলবার ( ৩০ এপ্রিল) দুপুরে ফকিরগঞ্জ বাজার সংলগ্ন কোচিং সেন্টারের অস্থায়ী কার্যালয় সরকারি গার্লস স্কুল রোডে আইডিয়াল স্কুল এন্ড কলেজের হলরুমে শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়। আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন। নিউরন নার্সিং ভর্তি কোচিং আটোয়ারী শাখার প্রতিষ্ঠাতা এ্যাড: মাসুদ পারভেজ শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে অডিও কলে বক্তব্য রাখেন। কোচিং সেন্টারের প্রশিক্ষক চয়ন কুমার সেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপদেষ্টা এ.টি.এম. মিজানুর রহমান, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী,সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম প্রমুখ। এসময় শিক্ষার্থীদের মধ্যে মোছাঃ সুমাইয়া বেগম ও মোঃ রাকিব হোসেন তাদের অনুভুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতি বলেন, আশা করছি, আগামী নার্সিং পরীক্ষায় শিক্ষার্থীরা সাফল্য অর্জন করে নিউরন নার্সিং কোচিং আটোয়ারী শাখার সুনাম বয়ে আনবে। প্রধান অতিথি ডা. মোঃ হুমায়ুন কবীর বলেন, নার্সিং পেশা একটি মহৎ পেশা। এক সময় এ পেশায় কেউ আসতে চাইতো না, এখন অনেকে ইচ্ছে করলেও আসতে পারে না। তাই সঠিকভাবে মনোযোগ দিয়ে পড়ালেখা করে এ পেশায় আসলে সম্মান পাওয়া যায়।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments