মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী প্রতিনিধি : রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে নৌকার প্রার্থী খায়রুজ্জামান লিটন নিজ কেন্দ্রে ১৫ নং ওয়ার্ডের উপশহর স্যাটেলাইট মডেল উচ্চ বিদ্যালয়ে ভোট প্রদান করেছেন। স্বপরিবারে সকাল ৯ টার দিকে ভোট দিতে আসেন তিনি।
ভোট শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সুন্দর আছে। কোথাও কোন বিশৃঙ্খলা হয়নি।
জয়ের ব্যাপারে তিনি বলেন, প্রত্যেক প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদী থাকে। আমিও শতভাগ আশাবাদী আমার জয় হবে ইনশাআল্লাহ।
নির্বাচনে ভোটারদের উপস্থিতির বিষয়ে তিনি বলেন, আমি আগেও বলেছি এখনও বলছি ভোটকাস্ট ৬০ শতাংশের উপরে হবে বলে আশা করছি।
ভোটে বিএনপি নির্বাচনে না আসা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে বলেন, নির্বাচনি যা পরিবেশ তা উৎসবমুখর। বিএনপি নির্বাচনে না এসে অবশ্যই ভুল করেছে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments