ফরিদপুর(পাবনা)সংবাদদাতাঃ কাশফুলকে ভালোবাসেন না কেউ পাওয়া দুষ্কর। শরৎ মানেই কাশফুলের ছোয়া।
ঋতুর পালাবদলে সময়টা এলেই কল্পবিলাসী মনের গহীনে নানা ছবি আঁকা হয় শুভ্রতার রঙ মেখে।
খানিকটা সময় কার না হারিয়ে যেতে ইচ্ছে হয় সাদার আবেশে। নীল গগনে মেঘে মেঘে উড়ে বেড়ানোর মতোই কাশবনে ঘুরে বেড়ানো। প্রেম-প্রকৃতি মিশে একাকার হয় যেখানে নিমিষেই। সেই কাশফুল ঘিরেই নির্মিত হলো প্রেমের নাটক ‘বালুচরে কাশফুল’।
শাহাদুল করিমের গল্প সোহেল রানার রচনায় নাটকটি পরিচালনা করেছেন সেলিম রেজা। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সেলিম রেজা, শাকিলা আক্তার, শামীম সরদার, তন্ময় সোহেল, হান্নান শেলী, সাবিনা রুনি, জাভিনা তোফা ও সীমানা শীলা।
নাটকের গল্পে দেখা যাবে, শিক্ষক স্বপন প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রের পাশের বাড়ির মেয়ে স্বপ্নার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। কিন্তু বাধ সাধে শরীফ। যিনি কানাডা থেকে এসেছেন বিয়ে করতে কিন্তু মেয়ে খুঁজে পান না। হঠাৎ রাস্তায় স্বপ্নাকে দেখে বিয়ে করতে চান। এরপর নানা মজার ঘটনার মাধ্যমে এগিয়ে চলে নাটকের গল্প।
নাটকটি প্রসঙ্গে রচনাকার সোহেল রানা যুগবার্তাকে জানান, ‘নাটকটির গল্প, নির্মাণ এবং অভিনয় ভালো হয়েছে। আশাকরি দর্শকদের ভালো লাগবে।নাটকটির গল্পকার শাহাদুল করিম ও রচনাকার সোহেল রানা পাবনা ফরিদপুর উপজেলার কৃতি সন্তান।
তিনি আরও জানান শিগগিরই ‘বালুচরে কাশফুল’ নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।
ডেস্ক রিপোর্ট: ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোরে গোয়ার নিজ বাসভবনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।হ ...
স্টাফ রিপোর্টার: চেহারার ভিন্নতা ও বৈশ্বিক বৈশিষ্ট্যের কারণে শৈশবে বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন মডেল, মিস আর্থ বাংলাদেশ ২০২০ এবং মানবাধিকারকর্মী মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেও ...
স্টাফ রিপোর্টার: নব্বই দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে এই মাসেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। বড় পর্দায় মূল গল্ ...
ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের দুর্বিষহ জীবন, যুদ্ধের অভিঘাত ও মানবিক বিপর্যয়ের স্মৃতি উঠে এলো গীতি আলেখ্য ‘যশোর রোড’-এ। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্ব ...
সব মন্তব্য
No Comments