কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়লো ৪টি সেইল ফিশ। এ মাছগুলোকে জেলেরা বলছে পাখি মাছ। আবার কেউ কেউ বলছেন গোলপাতা মাছ। তবে এর ইংরেজী নাম সেইল ফিস (ঝধরষ-ঋরংয)। এ মাছের পাখনা থাকায় বেশ দ্রুত গতিসম্পন্ন। তাই জেলেদের কাছে পাখি মাছ হিসেবেই বেশ পরিচিত। মঙ্গলবার বিকেলে মৎস্য বন্দর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে জেলে আবু কালাম এই মাছগুলো নিয়ে আসে। পরে এক আড়ৎদারের কাছে ১৩ হাজার টাকায় বিক্রি করেছেন।
জেলে আবু কালাম বলেন, সমুদ্রে গত তিনদিন আগে ইলিশসহ অন্যান্য মাছের সাথে এ মাছগুলো ধরা পরে। প্রথমে জাল থেকে ট্রলারে তুলতে বেগ পোহাতে হয়েছে। সাগর উত্তাল হয়ে ওঠায় মঙ্গলবার বিকেলে তারা ট্রলার নিয়ে আড়ৎ ঘাটে আসেন। পরে আড়ৎদার আল-আমীনের কাছে এ মাছ ৪টি বিক্রি করেছেন বলে তিনি জানান।
আড়ৎদার আল-আমীন বলেন, এই চারটি মাছ ১৩ হাজার টাকায় কিনেছেন। অন্যান্য মাছের সাথে এ মাছগুলো ঢাকার বাজারে পাঠাবেন। আশা করেছেন তিনি ভালো দাম পাবেন।
আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ, ইউএসএআইডি ইকোফিশ-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এটি গভীর সমুদ্রের মাছ। ইংরেজী নাম সেইল ফিস (ঝধরষ-ঋরংয)। আর বৈজ্ঞানিক নাম হলো ইষ্টিওফোরাস প্লাটিপটেরাস (ওংঃরড়ঢ়যড়ৎঁং ঢ়ষধঃুঢ়ঃবৎঁং)। এ মাছের পাখনা থাকায় জেলে ও স্থানীয়দের কাছে পাখি মাছ বা গোল পাতা মাছ হিসেবে পরিচত। মাছগুলো খেতে বেশ সুস্বাদু। তবে দেশের বাইরে এ মাছের বেশ চাহিদা রয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments