বরিশাল অফিস: দীর্ঘ প্রায় দেড় বছর পর বরিশালের উজিরপুর উপজেলায় কার্যক্রম স্থগিত থাকা বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরের দিকে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি দলটির উপজেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে ঘটনাস্থল ত্যাগ করা হয়। বিষয়টি প্রথমে সীমিত পরিসরে থাকলেও বিকেলের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পতাকা উত্তোলনের একটি ছবি ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ছবি প্রকাশের পর স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় বলে জানা গেছে। তারা ঘটনাটিকে ‘উসকানিমূলক’ বলে অভিহিত করেছেন বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম গণমাধ্যমকে জানান, কারা জাতীয় পতাকা উত্তোলন করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। “কে বা কারা পতাকা উত্তোলন করে চলে গেছে—বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে,” বলেন তিনি।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, পতাকা উত্তোলনের ঘটনার পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সংশ্লিষ্ট ছবিটি পোস্ট করেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে দলটির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, রাজনৈতিক প্রেক্ষাপটে উজিরপুর উপজেলায় দলীয় কার্যক্রম দীর্ঘদিন ধরে স্থবির রয়েছে। এ অবস্থায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা ও উত্তেজনার জন্ম দিয়েছে।
প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments