ডেস্ক রিপোর্ট: গণতন্ত্রের ধারা রচনায় নির্বাচনকে বিলম্বিত করা ঠিক হবে না। প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশ্যে ভাষণের প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আজ ২৬ আগস্ট ২০২৪ পলিটব্যুরো নিন্মলিখিত বিবৃতি প্রদান করে-
গণঅভ্যূত্থানের আকাঙ্খার সরকার ডঃ ইউনুস দু’সপ্তাহ পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তার মনোভাব এবং একটি রোড ম্যাপের কথা বলেছেন, যা নির্ধারিত ভাবেই বলা যায় এটি জনআকাঙ্খা। এই অস্থির সময়ে তিনি জনগণের সহযোগিতা কামনা করেছেন। জনগণ ও রাজনৈতিক দলসমূহ তাকে সহযোগিতা দিয়ে চলেছে। কিন্তু সমস্যা হচ্ছে স্কুল, কলেজে প্রতিপক্ষের পদত্যাগ চাপ, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, কলখারখানা থেকে খেলার মাঠ পর্যন্ত বিশৃঙ্খলা পরিস্থিতি জটিল করে তুলছে। আদালত প্রাঙ্গনে অভিযুক্ত ব্যক্তিদের ওপর শারীরিক আক্রমণ, ভিত্তিহীন শত শত মামলা দায়ের বিচার ব্যবস্থার ওপর অনাস্থা তৈরী করছে। যার শান্তির পথকে বিঘিœত করছে। পুলিশ প্রশাসনে কাজ পুলিশ দিয়ে করার নিশ্চয়তা তৈরী করতে হবে।
পলিটব্যুরো আরোও মনে করে, বিগত সরকার সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা তৈরী করতে ব্যর্থ হয়েছে এবং সুষ্ঠু নির্বাচন না করার ফলে জনগণের মধ্যে নির্বাচনী আকাঙ্খাটি প্রধান হয়ে উঠেছে এবং গণতন্ত্রের ধারা রচনা করতে হলে নির্বাচনকে দীর্ঘায়িত করার সুযোগ নেই। গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া এবং সংস্কার একটি পরিপূরক বিষয়। নির্বাচিত সরকারই পারে একটি রাজনৈতিক লক্ষ্য তৈরী করে দেশকে এগিয়ে নিতে। বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির সভাপতি এদেশের প্রবীণ নেতা সকল গণতান্ত্রিক সংগ্রামের জননেতা রাশেদ খান মেননের ভিত্তিহীন মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক।
জন্মাষ্টমীর শুভেচ্ছা
জন্মাষ্টমীর এই দিনে সনাতন ধর্মের সকল মানুষকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো বলেছে, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সাম্য, মানবিক সমাজ বিনির্মাণে এদেশের সনাতনধর্মী সংখ্যালঘুরা জাতীয় ঐক্যে ভূমিকা রেখে চলেছেন। সকল ধর্মের মূল সুর মানবিকতা। সেই বানী আমরা স্মরণ রাখবো।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত বছরগুলোতে দেশ থেকে যেভাবে সম্পদ পাচার হয়েছে, তাতে সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনী ...
স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শুক্রবার, ১৭ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যসভায় পরপর উইকেট পতনে আরও চাপে পড়ল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন অভিনেত্রী-সাংসদ কোয়েল মল্ ...
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
সব মন্তব্য
No Comments