স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ১৭ আসনের কড়াইল বস্তিতে ফ্রি ওয়াফাই সার্ভিস চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) কড়াইল বস্তির জামাইবাজার মাঠে চেতনার বাংলাদেশের আয়োজনে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।
উদ্বোধন অনুষ্ঠানে হুমায়ুন কবির বলেন,১২ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হলে দেশ শুধু একজন প্রধানমন্ত্রীই পাবে না, পাবে একজন সমাজ সংস্কারক ও অর্থনৈতিক সংস্কারক। তাঁর নেতৃত্বে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাসহ সার্বিক উন্নয়ন অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকা জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থীর সাম্প্রতিক কর্মকাণ্ডে সমাজসেবার চেয়ে গুন্ডামির প্রবণতাই বেশি দৃশ্যমান হচ্ছে। সাম্প্রতিক কিছু ঘটনার উল্লেখ করে তিনি অভিযোগ করেন, ক্যান্টনমেন্ট এলাকায় সেনা কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার এবং একটি ব্যাংকে ঢুকে ম্যানেজারকে মারধরের মতো ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।
হুমায়ুন কবির আরও বলেন, ইতিহাসে যেমন দেখা গেছে কেউ কেউ ইসলামের কথা বললেও প্রকৃত লক্ষ্য ছিল ক্ষমতা এক্ষেত্রেও তেমন আশঙ্কা তৈরি হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, নির্বাচনের শেষ পর্যায়ে এসে একটি দল বেপরোয়া আচরণ করছে।
বিএনপি এই নেতা বলেন, তারেক রহমান নির্বাচিত হলে এবং জনগণের ম্যান্ডেট পেলে ঢাকা-১৭ আসনকে একটি উন্নয়নের রোল মডেলে পরিণত করা হবে। তিনি প্রতিশ্রুতি দেন, ভবিষ্যৎ বাংলাদেশ হবে সবার জন্য সমান অধিকারভিত্তিক বাংলাদেশ যেখানে শুধু ক্ষমতাবানদের সন্তান নয়, সাধারণ মানুষের ছেলেমেয়েরাও মন্ত্রী ও সংসদ সদস্য হওয়ার সুযোগ পাবে।
তিনি আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাত শক্তিশালী করার আহ্বান জানান এবং বলেন, বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে।
চেতনা বাংলাদেশের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম বলেন, আজ থেকে কড়াইলের এই এলাকায় ফ্রি ওয়াইফাই চালু করা হলো। স্মার্ট ডিভাইস ব্যবহারকারী সবাই, বিশেষ করে শিক্ষার্থীরা, এখন বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা পাবেন।
তিনি বলেন, চেতনা বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন, যা বহু বছর ধরে মানুষের কল্যাণে কাজ করছে। শুধু ঢাকা–১৭ আসন নয়, করোনাকালসহ দেশের বিভিন্ন এলাকায় সংগঠনটি নানা সামাজিক উদ্যোগ নিয়েছে।
ঢাকা–১৭ আসনে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি টিএনটি মাঠে কড়াইলের স্থানীয় দলগুলোকে নিয়ে একটি ফুটবল টুর্নামেন্টও আয়োজন করা হয়েছিল বলেও জানান তিনি।
ফ্রি ওয়াইফাই সেবা পর্যায়ক্রমে পুরো কড়াইল এবং ভবিষ্যতে ঢাকা–১৭ আসনজুড়ে সম্প্রসারণের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, সামনে বনানী লেক পরিষ্কার ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নসহ আরও উন্নয়নমূলক কাজ করা হবে। তারেক রহমান নির্বাচিত হলে এলাকার পরিবেশ ও জীবনমানের উল্লেখযোগ্য উন্নয়ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
সব মন্তব্য
No Comments