বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর অব. মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার ৩ অক্টোবর দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে কোনো কুচক্রী মহলের ইন্ধন ছিল কি না এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্য ছিল কি না তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ১ অক্টোবর মদিনা থেকে আগত বিমানের একটি ফ্লাইটের লাগেজ পেতে বিলম্ব হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে এলে অভিযুক্ত তাকে অকথ্য ভাষায় গালাগাল ও মারধরের হুমকি দেন বলে অভিযোগ করা হয়। এ সময় নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন বাধা দিতে গেলে তাকেও লাঞ্ছিত করা হয় এবং সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ ও সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলার অভিযোগ আনা হয়।
এর আগে শুক্রবার ২ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ তাকে গ্রেফতার করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে।
আজ শনিবার আদালতে নেওয়ার সময় প্রিজনভ্যান থেকে নামার সময় হাতে হাতকড়া ও মাথায় হেলমেট পরানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় ‘আমি আওয়ামী লীগার না’ বলে হেলমেট ছুড়ে ফেলেন। আদালত আগামী ১০ নভেম্বরের মধ্যে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, মেজর অব. আখতারুজ্জামান একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য। তিনি ২০২৫ সালের ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
স্টাফ রিপোর্টার: সারাদেশে সারসংকট এবং সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যা ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে বাংলাদেশ জা ...
স্টাফ রিপোর্টার: কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহবুবুর রহমানের একটি গাড়ি ভাঙচুর করা হয়। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ ...
সব মন্তব্য
No Comments