মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জ উপজেলা জয়নগর ইউনিয়নের ছনখোলা গ্রামে শ্যালকের কোপে দুলাভাই কেতাব আলী (৫৫) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, আন্দারমানিক ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের বাসিন্দা সিরাজ হাওলাদারের মেয়ে জামাই কেতাব আলীকে কিছুদিন পূর্বে তরগা জমি ভাগ করে দেয় শ্বশুর সিরাজ হাওলাদার। ওই তরগা পাওয়া জমিতে কেতাব আলী আজ মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১১টার সময় ফসল চাষাবাদ করতে গেলে শ্যালক টিপু হাওলাদার বাঁধা দেয়। এসময় দুলাভাই কেতাব আলীর সাথে শ্যালক টিপু হাওলাদারের বাকবিতন্ডা হলে টিপু হাওলাদার তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে দুলাভাই কেতাব আলীর মাথায় কোপ দেয়। তখন মাথায় গুরুতর জখম অবস্থায় কেতাব আলী মাটিতে লুটিয়ে পরে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এবিষয়ে কাজীরহাট থানার ওসি মোঃ যুবায়ের জানান, কেতাব আলীকে হত্যার ঘটনায় শ্যালক টিপু হাওলাদার(৪৫)কে আটক করা হয়েছে।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments