মোংলা থেকে মো. নূর আলমঃ মোংলায় অবৈধ ক্লিনিক প্যাথলজির বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এসময় উপজেলার হাসপাতাল সড়কে পাঁচটিসহ মোট নয়টি প্রতিষ্ঠান বন্ধ কওে সিলাগালা লাগিয়ে দেয়া হয়। ২৯ মে রবিবার সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এই অভিযান চালান।
অভিযান সুত্রে জানা গেছে, সম্প্রতি সারাদেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়ে তিন দিনের সময় ঁেবধে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওই নির্দেশ অনুযায়ী মোংলায় হাসপাতাল সড়ক এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় হাসপাতাল সড়কে রাতুল ডায়াগনস্টিক সেন্টার, মা ডায়াগনস্টি সেন্টার, সেবা ডায়াগনস্টিক সেন্টার, লিয়ান ডায়াগনস্টিক সেন্টার, রাজিয়া ডায়াগনস্টিক সেন্টার এবং মাদ্রাসা রোডের রাব্বি ডায়াগনষ্টি ও ক্লিনিক সেন্টার, মুনতাহা ডায়গনস্টিক সেন্টার, তালুকদার আব্দুল খালেক সড়কে খাঁন ডায়াগনস্টিক সেন্টার, দিগরাজ এলাকায় খাঁন জাহান ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার বলেন, মোংলায় বেশ কয়েকটি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে নয়টি প্রতিষ্ঠান বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বন্ধ করে সিলগালা সিলগালা লাগিয়ে দেয়া হয়েছে হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
সব মন্তব্য
No Comments