স্টাফ রিপোর্টার: এ বছরের শেষ দিকে না হলে আগামী বছরের শুরুতে দেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ২২ জুলাই বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশন’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করা জরুরি। শুধু সরকারি কর্মকর্তাদের ওপর নির্ভর না করে প্রতিটি উন্নয়নের ক্ষেত্রে স্থানীয় প্রতিনিধিদের অংশগ্রহণ ও ক্ষমতায়ন বাড়াতে হবে। তিনি জানান, সরকারের লক্ষ্য আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনসহ সব স্তরের নির্বাচন ধাপে ধাপে সম্পন্ন করা।
জনপ্রতিনিধিদের সুযোগ-সুবিধা ও সুরক্ষা প্রসঙ্গে মন্ত্রী জানান, চেয়ারম্যান ও মেম্বারদের ভাতা বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। একই সঙ্গে যাতে চাইলেই বা সহজেই কোনো চেয়ারম্যানকে বরখাস্ত করা না যায়, সে লক্ষ্যে বিদ্যমান আইন সংশোধনের চেষ্টা চলছে। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য বিপুল অর্থের প্রয়োজন হয়। এ অর্থ চলতি জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং নির্বাচন কমিশনকে ব্যয় নির্ধারণের জন্য চিঠি দেওয়া হয়েছে।
স্থানীয় প্রতিনিধিদের সতর্ক করে মির্জা ফখরুল বলেন, বরাদ্দের টাকা যেন তছরুপ না হয় এবং গরিব মানুষের হক যেন কেউ মেরে না খায়, সে বিষয়ে কঠোর সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নামের সঙ্গে গণতন্ত্র শব্দটি মানায় না।’
সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক পদক্ষেপের কথা তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী কাজ শুরু করেছেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে এরইমধ্যে কাজ শুরু হয়েছে। চলতি বছরের মধ্যেই ৪১ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
ধর্মীয় সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ধর্মের নাম নিয়ে একশ্রেণির মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে আমাদের মূল কথা হলো–ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এর আগে সংসদে মন্ত্রী জানিয়েছিলেন, বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। বাজেটের প্রাপ্যতার ওপর ভিত্তি করে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন, এরপর ধাপে ধাপে অন্যান্য সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হবে।
ডেস্ক রিপোর্ট: আজ ২ জুলাই বুধবার বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই বাংলাদেশের সকল ভাষা, ধর্ম, সংস্কৃতি, নৃগোষ্ঠী ও জনগোষ্ঠীকে ধারণ করে গড়ে ওঠা একটি অন্তর্ভুক্তিম ...
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার ২১ ...
স্টাফ রিপোর্টার: জনজীবনের সংকট দূরীকরণ এবং মার্কিনসহ অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডি ...
সব মন্তব্য
No Comments