স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় (৩০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে গত একদিনে হামে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট মৃত্যু ২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যে এ চিত্র উঠে এসেছে।
মৃত ২ জনই সন্দেহজনক হাম রোগী। এর মধ্যে সিলেটে ১ জন ও চট্টগ্রামে ১ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১৩২ জন এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৮২ জন।
এ নিয়ে গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৬৩ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২১ হাজার ৬০২ জন।
এই সময়ের মধ্যে মোট সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৭৭ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৯৭৩ জন।
অন্যদিকে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামজনিত কারণে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৯ জনের এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০১ জনের।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় (১৫ অক্টোবর সকাল ৮টা থেকে ১৬ অক্টোবর সকাল ৮টা) দেশে হাম ও হামের উপসর্গে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮১ জনে।বৃহস্প ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ই ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবাই সন্দেহজনক হামে মারা গেছেন, নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি হামে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ ...
সব মন্তব্য
No Comments