নূর ই আলম, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগ কর্তৃক নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ আয়োজন করা হয়েছে ।
বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠে শর্টপিচ টুর্নামেন্টটির। বৃহস্পতিবার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।
প্রথমদিনের খেলায় শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে চ্যাম্পিয়ন পুরষ্কার খাসির গলায় ফুলের মালা পড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ইবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বী।
মোট ৩২ দল এবং প্রায় ৪০০ শিক্ষার্থীর অংশগ্রহণে যাত্রা শুরু করে প্রথমবারের মতো আয়োজিত এই জমকালো টুর্নামেন্টটি। উদ্বোধনী ম্যাচে 'টীম সিএসই' মোকাবেলা করে 'টীম ব্লক ব্লাস্টার্স' এর সাথে। শুরুর ম্যাচে টীম সিএসই ৯ উইকেটে পরাজিত করে ব্লক ব্লাস্টার্সকে।
এসময় টুর্নামেন্টের আয়োজক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বী বলেন, আমাদের আজকের এই আয়োজনের স্লোগান 'খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল'। আমরা চাই যেনো সাধারণ শিক্ষার্থীরা সবসময়ই এরকম মনোমুগ্ধকর আয়োজনের সাথে জড়িত থাকতে পারে এবং এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা যেনো মাদক থেকে দূরে থাকতে পারে। করোনার জন্য দীর্ঘদিন আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক আয়োজন থমকে ছিলো। তাই আমরা সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগের পক্ষ থেকে এই আয়োজনটি সাজিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের আয়োজনকে মৌন সম্মতি প্রদান করেছে।
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
সব মন্তব্য
No Comments