পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে এক পাথর ভাঙার (সাইড) থেকে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় বিজিবি প্রাথমিক ভাবে মর্টারশেলটি একই স্থানে নিরাপত্তা বেষ্টনিতে রেখে থানা পুলিশকে খবর দেয়।
বুধবার (১৯ মার্চ) তেঁতুলিয়ায় উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের পাগলি ডাঙ্গি এলাকায় আবুল কালাম আজাদের পাথর ভাঙা পয়েন্টে শ্রমিকরা মর্টারশেলটি দেখতে পায়। পরে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলামকে জানান।
এ বিষয়ে তিনি বলেন, মর্টারশেলটি দেখতে পেয়ে স্থানীয়রা সীমান্তের বাংলাবান্ধা বিওপিতে খবর দিলে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। একই সাথে প্রাথমিক ভাবে নিরাপত্তা বেষ্টনিতে মর্টারশেলটি রেখে থানা পুলিশকে খবর দেয়া হয়। বর্তমানে পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদের আইনি ব্যবস্থা গ্রহণ করছে।
এদিকে বাংলাবান্ধা বিওপির ক্যাম্প কমান্ডার আব্দুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে এটি ১০ বছর বা তার পূর্বের হবে, মরিচা ধরার কারণে তৈরির সঠিক তারিখ বা তথ্য জানা যায়নি। তবে আমদানি করা ভিনদেশী পাথর বোঝাই ট্রাকের সাথে মর্টারশেলটি এসেছে।
তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক বলেন, বিজিবি'র মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট তৈরি করে বিষয়টি আদালতকে জানানো হবে। এবং আদালতের পরবর্তী নির্দেশে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে জানানো হবে। প্রক্রিয়া পর্যন্ত মর্টরশেলটি ওই পাথর সাইডে নিরাপত্তা বেষ্টনিতে রাখা হবে। আশা করি দ্রুত মর্টারশেলটি নিষ্ক্রিয় করা হবে।
জানা যায়, এর আগে তিনবার একই ইউনিয়নে পাথরের এলাকা থেকে তিনটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করা হলে সেনাবাহিনীর বোম ডিসপোজাল দল তা নিষ্ক্রিয় করে।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments