ডেস্ক রিপোর্ট: ২১ মার্চ বিশ্ব পুতুল নাট্য দিবস। বিশ্ব পুতুলনাট্য শিল্পের সাথে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের সকল পুতুলনাট্যশিল্পী ও সংগঠনকে সম্পৃক্ত করে এই দিবসটিকে বিশেষ মর্যাদায় উদযাপন করে আসছে। বিশ্ব পুতুলনাট্য দিবস উপলক্ষ্যে ২১ মার্চ দিনব্যাপী ‘জাতীয় পুতুলনাট্য উৎসব ২০২৩’ উদযাপনে নানা কর্মসুচি গ্রহণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। উৎসব আয়োজনে ছিলো বিশ্ব পুতুলনাট্য দিবস নিয়ে আলোচনা, গুণী পুতুলনাট্য শিল্পী সম্মাননা প্রদান এবং পুতুলনাট্য প্রদর্শনী।
২১ মার্চ ২০২৩ পুতুলনাট্য উৎসবে ঢাকার আয়োজনে সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ছিলো স্কুল পর্যায়ে পুতুলনাট্য প্রদর্শনী। শিশুদের নিয়ে বিকাল ৩টায় একাডেমির জাতীয় নাট্যশালার লবিতে অনুষ্ঠিত হয় পুতুলনাট্য কর্মশালা। উক্ত কর্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন সাইফুল ইসলাম জর্নাল। বিকাল ৪.৩০টায় একাডেমির নাট্যশালার সিঁড়িতে জলপুতুল পাপেটস ও কাকতাড়ুয়া পাপেট থিয়েটার পরিবেশন করেন পুতুলনাট্য প্রদর্শনী। বিকাল ৫.৩০টায় বের করা শোভাযাত্রা।
সন্ধ্যা ৬.৩০ টায় জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হয় মুল আয়োজন। আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির সম্মানিত সচিব জনাব মো: সালাহউদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানীত সচিব জনাব মো: আবুল মনসুর। প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি। সবশেষে অনুষ্ঠানের সভাপতি একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী বক্তব্য প্রদান করেন। আলোচনা পর্বের পর গুণীজনদের সম্মাননা প্রদান করা হয় । সম্মানীত গুনীজনরা হলেন জনাব কাজলী, জনাব ভানু চন্দ্র বর্মণ, জনাব কীরিটি রঞ্জন বিশ্বাস এবং অধ্যাপক ড. রশীদ হারুন। সন্ধ্যা ৭.৩০ টায় শুরু হয় মাল্টিমিডিয়া পাপেট থিয়েটার এবং বাংলাদেশের পুতুলনাট্য উন্নয়ন ও গবেষণা কেন্দ্র পুতুলনাট্য প্রদর্শনী।
এছাড়া আগামী ২২ মার্চ সকাল ১১.০০টায় ঢাকা পাপেট থিয়েটারের পরিবেশনায় মোহম্মদপুর প্রভাতি আইডিয়াল স্কুল ঢাকা উদ্যানে থাকবে পুতুল নাচের পরিবেশনা।
এছাড়াও মানিকগঞ্জ, নারায়নগঞ্জ, গাইবান্ধা, নরসিংদী, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, লালমনিরহাট, রংপুর, বাগেরহাট, কিশোরগঞ্জ, ঠাকুরগাঁও, দিনাজপুর, চট্টগ্রাম, রাজশাহী, কুড়িগ্রাম, সাতক্ষীরা, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, জামালপুর, কক্সবাজার, খাগড়াছড়ি ও কুমিল্লায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে একযোগে অনুষ্ঠিত হয় জাতীয় পুতুলনাট্য উৎসব।
আন্তর্জাতিক ডেস্ক: দুই সপ্তাহের বর্ণিল আয়োজন শেষে শনিবার রাতে পালে দে ফেস্টিভ্যালে জমকালো পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। এবারের আসরে বড় চমক দেখাল নেপাল। প্রথমবারের মতো কোন ...
বিনোদন ডেস্ক:আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগের দিন থেকে সাত দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে চ্যানেল আই। নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র ও বিশেষ অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ আয়োজন।ঈদের আগের দি ...
চট্টগ্রাম অফিস: ছুটি কক্সবাজারের উদ্যোগে শুরু হলো পডকাস্ট শো ‘ছুটির গল্প’। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে অংশ নেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। একই অনুষ্ঠানে তারা প্রতিষ্ঠানটির শুভেচ্ছ ...
ডেস্ক রিপোর্ট: দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, আরণ্য নাট্যদলের জ্যেষ্ঠ অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য দিলু মজুমদার মারা গেছেন। বুধবার ২০ মে রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাত ...
সব মন্তব্য
No Comments