কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকাল তিন টায় পৌর শহরের জগন্নাথ নাট মন্দির প্রাঙ্গন শুরু হয় রথযাত্রা। এতে অংশ নেয় হাজারো সনাতন ধর্মাবলম্বীরা নারী,পুরুষ ও শিশুরা। এ সময় উলুধ্বনি ও ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এ উৎসব কে ঘিরে মন্দির ও সড়কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। প্রায় তিন কিলোমিটার এ রথযাত্রা শেষ হবে চিংগড়িয়া সার্বজনীন মন্দিরে গিয়ে। এর আগে সকালে মন্দিরে দর্শন আরতী ও বাল্যভোগের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসবের আনুষ্ঠানিকতা।
আয়োজকরা জানান, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা। নয় দিনের মাথায় হয় উল্টো রথযাত্রা। এবার উল্টো রথযাত্রা শুরু হবে ৫ জুলাই।আর নয়দিন ব্যাপী মন্দিরে চলবে ধমীয় নানা উৎসব।
সনাতন ধর্মাবলম্বীরা বলেন, জগন্নাথদেব হলেন জগতের অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। আর এ যাত্রায় রথের দড়ি ধরতে পারলো পূন্যলাভ হয়।
জগন্নাথ আখড়া মন্দিরের পুরোহিত শিশির চক্রবর্তী বলেন, চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে আসেন। চৈতন্যভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন। বাংলা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথ উৎসব হয়ে থাকে।
জগন্নাথ নাট মন্দিরের সভাপতি কমল কৃষ্ণ সাহা জানান, রথ উৎসবকে ঘিরে প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিদিনই মন্দিরে ধর্মীয় বিভিন্ন পূজা অর্চনা রয়েছে। এতে হাজার হাজার পূন্যার্থী উপস্থিত হবে। তাদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments