মো.পাভেল ইসলাম রাজশাহীঃ রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর বাজারের দুইটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ২৭ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে পুলিশ। এর মধ্যে সোয়াবিন তেল প্রায় ২০ হাজার লিটার। বাকিগুলো সরিষার তেল।
এ সময় গ্রেপ্তার করা হয়েছে তেলের মালিক ব্যবসায়ী শহিদুল ইসলাম স্বপনকে (৪০)। তিনি চেওখালি গ্রামের ইসমাইল সাজির ছেলে। তবে স্বপন গোডাউনের পাশে নিজ বাড়িতে বসবাস করে। অভিযানের সময় স্বপনের বড় ভাই রফিকুল ইসলাম পালিয়ে যায়।
সোমবার রাত সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত পুলিশ এ অভিযান চালায়। জব্দ তেলের মধ্যে ১৯ হাজার ১৭৬ লিটার সোয়াবিন ও ৭ হাজার ৫৪৮ লিটার সরিষার তেল বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, তাহেরপুর বাজারে একটি সরকারি গোডাউন রয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা সেটি ভাড়া নিয়ে ব্যবহার করে। ওই গোডাউনে টিসিবির পণ্য থাকতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় সেখানে ১০০ ড্রাম তেল পাওয়া যায়।
ইফতে খায়ের আলম বলেন, ১০০ ড্রাম তেলের মধ্যে ৬৩ ড্রামে রয়েছে সোয়াবিন তেল। প্রতি ড্রামে তেল রয়েছে ২০৪ লিটার। সে হিসেবে সোয়াবিন তেল রয়েছে ১২ হাজার ৮৫২ লিটার। আর বাকি ৩৭ ড্রামে রয়েছে ৭ হাজার ৫৪৮ লিটার সরিষার তেল।
তিনি বলেন, পরে তার পাশে গ্রেপ্তার স্বপনের বড় ভাই রফিকুল ইসলামের আরেকটি গোডাউনে আরও ৩১ ড্রাম সোয়াবিন তেল পাওয়া যায়। সেখানে রয়েছে ৬ হাজার ৩২৪ লিটার সোয়াবিন তেল। এ নিয়ে দুই গোডাউনে সোয়াবিন তেল পাওয়া গেছে ১৯ হাজার ১৭৬ লিটার।
তিনি বলেন, অভিযানের সময় ব্যবসায়ী শহীদুল ইসলাম স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বড় ভাই রফিকুল ইসলাম পালিয়ে যায়। এছাড়াও দুইটি গোডাউন সিল করে দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, পুঠিয়া সার্কেল সহকারি পুলিশ সুপার অলক বিশ্বাস, বাগমারা থানার ওসি মোস্তাক আহমেদ ও তাহেরপুর তদন্ত কেন্দ্রের ইনর্চাজ এসআই দিদারুল ইসলাম।
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং ...
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
সব মন্তব্য
No Comments