স্টাফ রিপোটার: রাজধানীতে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে জাতীয় পার্টি।
আজ শনিবার মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে পুরান ঢাকার কামরাঙ্গীরচরের মাতবর বাজার, পোড়াঘাট, খলিফাঘাট, চেয়ারম্যানগলি, বেড়িবাঁধ এবং রনি মার্কেটে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। মাসব্যাপী কর্মসূচিতে পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনের অর্থায়নে রাজধানীর বিভিন্নস্থানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
কামরাঙ্গীরচরে শীতবস্ত্র বিতরণকালে হাজী মিলন বলেন, শীত মৌসুমে শীতবস্ত্রের অভাবে দুস্থ ও ছিন্নমূল মানুষ কষ্টে দিনযাপন করে। সরকার থেকেও তারা সাহায্য পান না। সরকার থেকে কিছু সাহায্য দিলেও তা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাগ-বাঁটোয়ারা করে নিয়ে নেন।
তিনি বলেন, সরকারকে স্বচ্ছভাবে শীতার্তদের পাশে দাঁড়াতে হবে এবং সারাদেশে সরকারের পাশাপাশি যদি বিত্তশালীরা অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ায় তাহলে শীতবস্ত্রের জন্য কষ্ট করতে হবে না।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর জাপা নেতা মোহাম্মদ শাহজাহান, আব্দুল কাদের, কোরবান আলী, কামাল হোসেন, শাখাওয়াত হোসেন মকবুল, সাজ্জাদ সোহাগ, মো. শাকিল প্রমুখ।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments