নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ভারড়া ইউনিয়নে মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) ভারড়া বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে নব তরুণ যুব সংঘ ক্লাবের আয়োজনে ব্যাপক দর্শকের উপস্থিতিতে এই উৎসবমুখর 'ছোট বার' ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য ব্যবসায়ী মো. আজিম মিয়া। উক্ত খেলায় 'ভারড়া জুয়েল টেলিকম' ও 'টাঙ্গাইল জোনায়েদ একাদশ' দুটি দল অংশগ্রহণ করে এবং টাইব্রেকারে জুয়েল টেলিকম চ্যাম্পিয়ন হয়।
নাগরপুর বিআরডিবি সাবেক চেয়ারম্যান মো. ইকবাল কবির রতন এর সভাপতিত্বে ও ভারড়া উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মো. শহিদুর রহমান শহিদ এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত খেলা উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল কালাম আজাদ ও মো. মোনায়েম হোসেন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহবতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ মোল্লা, বাংলাদেশ বিমান বাহিনী ওয়ারেন্ট অফিসার মনিরুজ্জামান মনি, ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার মো. মিজানুর রহমান মন্টু, সমাজ সেবক হাবিবুর রহমান হবি, শিক্ষক আ: রশিদ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী বাবু রবি ঘোষ সহ অন্যান্য স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
সব মন্তব্য
No Comments