ডেস্ক রিপোর্ট: ঢাকা আহ্ছানিয়া মিশনের তথা মিশন পরিবারে যারা ২৫ বছর থেকে সেবা প্রদান করেছে বা করছেন তাদের নিয়ে গঠিত প্লাটফর্ম ডাম ক্লাব২৫-এর উদ্যেগে ‘প্রজন্মান্তরের অভিজ্ঞতা বিনিময় ও আগামীর পথচলা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮ মে) বিকেল ৪ টায় ডাম ক্লাব২৫-এর আয়োজন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের অডিটরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
ডাম ক্লাব২৫ সদস্য নিলুফার ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ডাম ক্লাব২৫ সভাপতি মোঃ আনছার আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ-সভাপতি ডা: খলিলউল্লাহ ও এক্সিকিউটিভ কমিটির সদস্য মতিউর রসুল। এসময় সারসংক্ষেপ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ডাম ক্লাব২৫-এর উপদেষ্টা ড. এম এহছানুর রহমান। স্মৃতিচারণ করেন ডাম ক্লাব২৫ সদস্য ইকবাল মাসুদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের ওয়াশ সেক্টরের সাবেক প্রধান উম্মে ফারওয়া ডেইজি, সিনেডের সাবেক সিইও এবং প্রশিক্ষণ ও উপকরণ উন্নয়ন বিভাগের সাবেক পরিচাল শাহনেওয়াজ খান। পরিচিতি পর্ব পরিচালনা করেন ডাম ক্লাব২৫-এর সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান। মিশন প্রতিষ্ঠার বাণী পাঠ করেন ডাম ক্লাব২৫ সদস্য মোঃ হাবিবুর রহমান। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন ডাম ক্লাব২৫ সদস্য মোঃ মোখলেছুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন সদস্য মোঃ মনিরুল ইসলাম।
এসময় বক্তারা স্মৃতিচারণ করে বলেন-আজ যখন আমরা পেছনে ফিরে তাকাই, তখন অনুভব করি—ঢাকা আহ্ছানিয়া মিশনের সঙ্গে এই পথচলা শুধুমাত্র চাকরি ছিল না, ছিল এক মানবিক যাত্রা। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার আদর্শ, মানুষের সেবা আর নৈতিকতায় বিশ্বাস আমাদের শুধু একজন পেশাজীবী হিসেবে গড়ে তোলেনি, বরং মানুষ হিসেবে অনেক বেশি সমৃদ্ধ করেছে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সব মন্তব্য
No Comments