বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশব্যাপী তীব্র তাপদাহ মোকাবিলায় কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত মসুয়া ইউনিয়নের স্কুল-কলেজ ও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে বনজ, ফলদ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়।
কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আফজাল হোসাইনের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহন করেন কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সাবেক প বর্তমান নেতৃবৃন্দ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সতস্ফুর্ত অংশের কবির হোসেন, নিশাদ আহমেদ, রাফি, সজিব,নিজুম,রকিব,জহির, আলফাজ, হাসান, জয় ও ইয়াসিন প্রমূখ।
বৃক্ষরোপণ প্রসঙ্গে ছাত্রলীগ নেতা আফজাল হোসাইন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্দেশনায় এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষার জন্যে দশ দিনে পাঁচ লক্ষ গাছ রোপনের কর্মসূচি পালন করা হয়। তিনি বলেন, সবুজ বনায়ন ও প্রকৃতির ভারসাম্য রক্ষা যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশাবাদী। এ বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। এছাড়া দেশের প্রতিটি সংকটকালীন মূহুর্তে কটিয়াদী উপজেলা ছাত্রলীগ সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, এখনো রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments