ডেস্ক রিপোর্ট : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। তার অভিনন্দন হুবহু তুলে ধরা হয়েছে।
সুপ্রিয় দেশবাসী, আস্সালামু আলাইকুম।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মহাখুশির ঈদুল ফিতরে বিশ^ মুসলমান জাতির প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। এই আনন্দ-উপলক্ষে মুসলিম উম্মাহ’র সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি।
প্রিয় দেশবাসী,
শেষ হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মহিমাময় মাহে রমজান। রমজানের সিয়াম সাধনার ত্যাগ ও সংযম এর শিক্ষা সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটিয়ে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে এগিয়ে আসুন। ইসলামের শ^াশত শিক্ষায় অন্যায়, অবিচার ও অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন। আনন্দের এই মহালগ্নে জোড়ালো হোক মানুষে-মানুষে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ। দূর হোক প্রতিহিংসা ও অসহনশীল রাজনৈতিক চর্চা।
দেশবাসী ভাই ও বোনেরা,
দেশের সুবিধা বঞ্চিত, হতদরিদ্র, প্রতিবন্ধি এবং অসহায় মানুষের প্রতি সবাই সহনশীল থাকুন। মহিমান্বিত মাহে রমজান এর ফজিলতে মহান আল্লাহ যেন আমাদের বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করেন।
সবার জন্য কল্যাণময় আগামী প্রত্যাশা করছি।
ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক।
গোলাম মোহাম্মদ কাদের
চেয়ারম্যান, জাতীয় পার্টি।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments