নাটোর প্রতিনিধি: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সামনে অনেকগুলো সুযোগ এসেছে। যারা এতদিন ধরে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন, সুষ্ঠু নির্বাচন চেয়েছেন, ভালো নির্বাচন চেয়েছেন। আমরা এখন তাদের কাছে দাবি করতে পারি আমাদের সহযোগিতা করার, একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এর জন্য।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, যেসব নিয়ামক বা উপাদান এই পরিবর্তনের সূত্রপাতের পেছনে কাজ করেছে তার ভিতরে অন্যতম হচ্ছে আমাদের ভোট ব্যবস্থা ভেঙে পড়া। ফলে ভোট ব্যবস্থার প্রতি মানুষের চরম আস্থাহীনতা কাজ করছিল। ছাত্র-জনতার রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। একটি ভালো নির্বাচন উপহারের প্রত্যয় নিয়ে।
তিনি বলেন, যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, বিতর্কিত হয় তাহলে এটার সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হয়, ভুলণ্ঠিত হয়। তাই নির্বাচন ব্যবস্থার সঙ্গে যারা জড়িত সবাইকে ভাবতে হবে আমি দায়ী। আমরা যদি একে অপরের প্রতি অঙ্গুলিহেলন করি তাহলে এই সমস্যার সমাধান হবে না।
জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মারুফাত হোসাইন, জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments