স্টাফ রিপোটার: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, চলচ্চিত্রে কে কত ভালো অভিনয় করতে পারে সেটি নিয়ে আগে চলচ্চিত্র অভিনেতাদের মধ্যে প্রতিযোগিতা হতো; এখন চেয়ার দখল নিয়ে প্রতিযোগিতা হয়। চলচ্চিত্রের আবেদন কমে যায়নি। দ্বন্দ্ব কমিয়ে চলচ্চিত্রকে এগিয়ে নিতে হবে। ভালো চলচ্চিত্র একটি সমাজ ও দেশকে পরিবর্তন করতে পারে। মহান মুক্তিযুদ্ধে চলচ্চিত্রের ভূমিকা রয়েছে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর প্রতিষ্ঠার ৫৫ বছর উদযাপন উপলক্ষ্যে ‘বাচসাস’ আয়োজিত আলোচনা সভা, বাংলা নববর্ষ উদযাপন ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অন্যান্য সেক্টরের ন্যায় চলচ্চিত্র সেক্টরও ভালোভাবে এগিয়ে যাবে। বাচসাস'র পুরস্কার আগে গুরুত্বপূর্ণ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলচ্চিত্র সেক্টর আবার ঘুরে দাঁড়াবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী এফডিসিকে আধুনিকায়ন করেছেন। সরকারি প্রচেষ্টায় জেলা ও উপজেলা পর্যায়ে সিনেমা হল চালু হবে। সরকারি অনুদানে সিনেমা তৈরি হচ্ছে। দর্শকদের আগ্রহ আছে। চলচ্চিত্রসহ বিভিন্ন ক্ষেত্রে দলাদলি থাকলে ভালো কিছু হবে না। দলাদলি কমাতে হবে।
বাচসাস এর সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার এবং বাচসাস'র সাধারণ সম্পাদক রিমন মাহফুজ।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments