মো.পাভেল ইসলাম, রাজশাহী: রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত হলো: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিনোদপুর (হাঠাৎ পাড়া) গ্রামের মোঃ আনারুল ইসলামের ছেলে মোঃ শামীম রেজা(৩০) ও একই থানার নয়ালাভা গ্রামের মোঃ আঃ মতিনের ছেলে মোঃ রাসেল আলী (২২)।
শনিবার (২৯ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েল।
তিনি জানান, রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষ্যে মহানগর পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজশাহীর বানেশ্বরের দিক থেকে একটি হলুদ ও নীল রংয়ের ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২৪-৫৯১৭) গাঁজার একটি বড় চালান রাজশাহী মহানগরীর দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে নগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর বাইপাস মোড়ে ডিবি পুলিশের একটি দল অবস্থান করে। পরে বর্নিত ট্রাকটি আসলে সিংগেল দিয়ে থামানো হয়। এ সময় ট্রাকের কেবিনের ভেতর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যাহার মূল্য ৪ লাখ টাকা। সেই সাথে জব্দ করা হয় গাঁজা বহনকাজে ব্যবহৃত ট্রাকটি।
অভিযানটি পরিচালনা করেন. মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, মোঃ আরেফিন জুয়েল সার্বিক তত্ত্বাবধায়নে,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ আশিক ইকবাল, এসআই মোঃ মিজানুর রহমান সরকার ও সঙ্গীয় ফোর্স।
জিজ্ঞাসাবাদে চালক ও হেলপার জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মাদক কারবারি মৃত এন্তাজ আলীর ছেলে মোঃ লালচাঁন (৩০), কুমিল্লা জেলা হতে ১০কেজি গাঁজা ক্রয় করে শিবগঞ্জ থানা এলাকায় পৌঁছে দেওয়ার জন্য দ্বিগুন ভাড়া দেয় তাদের। পরে তারা ট্রাকের কেবিনের মধ্যে বিশেষ কায়দায় গাঁজার চালানটি নিয়ে আসছিলো। দীর্ঘদিন যাবত এ ভাবেই কৌশলে গাঁজার কারবার করে আসছে বলেও স্বিকার করে তারা।
এ ব্যপারে নগরীর বেলপুকুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments