ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ শুরু হয়। পরবর্তীতে ১৫ মার্চ মুলতবি বৈঠক শুরু হয়ে তা বেলা ৩টা পর্যন্ত চলে এবং পরবর্তীতে অধিবেশনটি আগামী ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সেই মুলতবি বৈঠক আগামীকাল শনিবার বেলা ৩টায় পুনরায় শুরু হবে।
জানা যায়, পুনরায় শুরু হওয়া এই বৈঠকে গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন, বিভিন্ন বিল উত্থাপন এবং সমসাময়িক জাতীয় ইস্যুতে আলোচনা হতে পারে। ইতোমধ্যে সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
সংসদের অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। স্পিকার বৈঠকে সভাপতিত্ব করবেন এবং নির্ধারিত কার্যতালিকা অনুযায়ী আলোচনা পরিচালিত হবে।
সংশ্লিষ্টদের মতে, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে এই অধিবেশনটি গুরুত্বপূর্ণ। এতে গৃহীত সিদ্ধান্তসমূহ ভবিষ্যৎ নীতিনির্ধারণে ভূমিকা রাখতে পারে।
স্টাফ রিপোর্টার: খসড়া জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির পর্যালোচনায় কয়েকটি ইতিবাচক সংশোধনের প্রস্তাব এলেও মৌলিক ঘাটতিগুলো রয়েই গ ...
স্টাফ রিপোর্টার: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে পাইলট অপারেটেড রিলিফ ভালভ (পিওআরভি) জটিলতার কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্ধারিত সময় পিছিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (৩ সে ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৬ষ্ঠ বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি ...
স্টাফ রিপোর্টার: আগামী বছরের বিশ্ব ইজতেমা তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের (জুবায়েরপন্থী) অধীনে দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থ ...
সব মন্তব্য
No Comments