রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গুঠিয়া বাজারের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহীন হাওলাদার জানিয়েছেন, রাত ১২টার দিকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল মামুন জানিয়েছেন, ঘটনার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক বাজারের ব্যবসায়ী ও নৈশ প্রহরীরা আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে অগ্নিসংযোগে বিএনপির অফিসের বেশ কিছু চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে।
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
সব মন্তব্য
No Comments