চট্টগ্রাম অফিস: পর্যটন নগরী কক্সবাজার রেল সম্প্রসারণের স্বপ্ন পূরণ আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এই আইকনিক স্টেশন থেকে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন। এর মাধ্যমে ঢাকাসহ গোটা বাংলাদেশের সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগ শুরু হবে ।
এ বিষয় রেলমন্ত্রী বলেন, শনিবার কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে ঢাকা থেকে কক্সবাজার চালু হবে ট্রেন চলাচল। প্রথম ধাপে কক্সবাজার পর্যন্ত কাজ শেষ করতে হয়েছে বলে তিনি জানান। মিয়ানমারের রেল অবকাঠামোর দুর্বলতার কথা বলেছেন তিনি। এই প্রকল্প রামু থেকে ঘুমদুম পর্যন্ত সম্প্রসারিত হবে। এটা আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মার (মিয়ানমার) সঙ্গে যুক্ত হবে। বার্মার দিক থেকে রেলের যে অবকাঠামো সেখানে তারা পিছিয়ে আছে।
মন্ত্রী সুজন বলেন, ট্রান্স এশিয়ান যে রেল চলাচলের কথা বলা হচ্ছে সেটির জন্য অপেক্ষা করতে হবে। কারণ বার্মার দিক থেকে চীন ও কুমবিংয়ের সঙ্গে যে রেলপথ সেটি বার্মা বা চীনের সরকারের সহায়তায় যতদিন বাস্তবায়ন না হচ্ছে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি বলেন, এই রেলপথ নির্মাণে রাজনৈতিক একটা প্রভাব পড়বে। নির্বাচনি যে অঙ্গীকার ছিল সেটা পূরণ করা হয়েছে, উন্নয়নের এই ধারায় মানুষ তার সঙ্গে থাকবে বলে তিনি বিশ্বাস করেন।
মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরের এক তারিখে যাত্রীবাহী ট্রেন চলবে। একটি আন্তঃনগর ট্রেন দিয়ে শুরু হবে। একটা মেইল ট্রেন দোহাজারী পর্যন্ত চলাচল করে, সেটা পরবর্তীতে কক্সবাজার পর্যন্ত আসবে। পরবর্তীতে পর্যায়ক্রমে মালবাহী ট্রেন চলাচল করবে।
২০১০ সালে ১ হাজার ৮৫২ কোটি টাকার এই রেল প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।তখন প্রকল্পে সিঙ্গেল লাইন মিটারগেজ রেলপথ নির্মাণের কথা ছিল।ট্রান্স এশিয়া রেলপথের সঙ্গে যুক্ত করতে ব্রডগেজ রেলপথ লাগবে।২০১৬ সালের ১৯ এপ্রিল প্রকল্প সংশোধন করা হয়।জমি অধিগ্রহণসহ প্রকল্পের ব্যয় দাঁড়ায় ১৬ হাজার ১৮২ কোটি টাকা।
যশোর অফিস: ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর ও অসম্পূর্ণ ভাস্কর্য গত কয়েক দিন ধরে ভাঙা হচ্ছে। তবে কার নির্দেশে, কোন সংস্থার উদ্যোগে এবং কী কারণে এই কাজ চলছে— ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একজন রাষ্ট্রনায়কের প্রকৃত শক্তি হলো তাঁর সুস্পষ্ট পরিকল্পনায়। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের আগে ‘আই হ্যাভ এ প্ল্যান’ এর ম ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শুক্রবার দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের ...
সব মন্তব্য
No Comments