কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ বির্নিমানের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। “শেখ হাসিনার সরকার বার বার দরকার” স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এতে নেতৃত্ব দেয় পটুয়াখালী-৪ আসনের আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী আবদুল্লাহ-আল-ইসলাম লিটন। রবিবার শেষ বিকালে পায়রা বন্দরের শেখ হাসিনা সড়ক থেকে প্রথমে মাটোরসাইলে যোগে এ শোভাযাত্রাটি বের হয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্পর্শে বদেলে যাওয়া বাংলাদেশের উন্নয়মূলক চিত্রের ফেস্টুন হাতে নিয়ে অন্ততঃ সহস্রাধিক নারী-পুরুষ এতে অংশগ্রহন করে। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এক পথসভায় মনোনয়ন প্রত্যাশী এই নেতা, আবদুল্লাহ-আল-ইসলাম লিটন বলেন,আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমরা নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকবো।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সিমা,পার্শ্ববর্তী রাঙ্গাবালী উপজেলার আওয়ামীলীগ সাবেক সাধারন সম্পাদক এনামুল ইসলাম লিটু,কলাপাড়া পৌর বন্দর ব্যবসায়ি সমিতির সভাপতি মো. নাজমুল ইসলামসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আবদুল্লাহ-আল-ইসলাম লিটন পটুয়াখালী-৪ আসনের দুইবার নির্বাচিত সংসদ সদস্য মরহুম আনোয়ার-উল-ইসলামের মেঝ ছেলে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments