কালীগঞ্জ(লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে চরম দরিদ্রতার কষাঘাতে জরাজীর্ণ ঘরে স্ত্রী-সন্তানকে নিয়ে গরুর সাথে বসবাস করছেন ভূমিহীন শাহআলম। নিজের থাকার ঘরের একদিকে বিছানা অন্যদিকে খড় বিছানো গরুর থাকার জায়গা। অন্যদিকে তার বাবা বদিউজ্জামাল ও ছোট ভাই মাহাবুরও থাকেন খাস জমিতে। কাজ জুটলে মুখে খাবার ওঠে, না হলে অনাহারে-অর্ধাহারে দিন কাটে। এভাবেই শীত-গ্রীষ্ম-বর্ষা পার করছেন তারা । তবুও দেখার যেন কেউ নেই।
মঙ্গলবার(২ মে) সরেজমিন গিয়ে এমন দুর্বিষহ জীবনের চিত্র চোখে পড়ে উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি এলাকায় ভূমিহীন শাহআলমের বাড়ীতে।
ভূমিহীন শাহআলম বলেন, খাস জমিতে কোন রকম দো চালা একনা টিনের ঘর করে স্ত্রী সন্তানকে নিয়ে থাকি। পাশে গরুটা থাকে। ওই ঘরেই থাকা খাওয়া সব। কিন্তু দুর্গন্ধে থাকা যায় না। এই অবস্থায় বাড়িঘরে কোন আত্মীয়স্বজন আসতে পারেনা। সহায় সম্বল কিছুই নেই। শুধু একটা গরু আছে। সরকার একটা ঘর দিলে বাকী জীবনটা সুখে থাকতে পারতাম।
কান্না জড়িত কন্ঠে শাহআলমের স্ত্রী মনিরা বেগম বলেন, অভাবের তারনায় গরু নিয়ে একই ঘরে থাকতে হয় । খাওয়া দাওয়াও করতে হয় একই ঘরে। আমার স্বামী দিনমজুরির কাজ করে যা আনে তাই খাই, না আনলে না খাই। অনেকে সরকারি ঘর পাইলেও আমাদের ভাগ্যে জুটেনি সরকারি বরাদ্দের ঘর।
শাহ আলমের ছোট ভাই মাহাবুর বলেন,ঘরের আবেদনেন জন্য ভূমিহীন সনদে চেয়ারম্যানের স্বাক্ষর নিতে গেলে চেয়ারম্যান আমাদের দুই ভাইয়ের ভূমিহীন সনদে স্বাক্ষর করেনি। আমরা দুই ভাই ভাল ঘরের অভাবে খুব কষ্টে জীবনযাপন করছি।
প্রতিবেশি মোহাম্মদ আলী বলেন, প্রায় বিশ বছর ধরে এমন মানবেতর জীবন-যাপন করছেন শাহআলমসহ তার পুরো পরিবার। তার বাবা বদিউজ্জামাল একজন শারিরীক প্রতিবন্ধী অনেক কষ্টে দিন পার করছে। বৃষ্টি আসলে কষ্ট তাদের আরো দ্বিগুণ হয়ে যায়। রান্না ঘরের যে অবস্থা তাতে চুলা ভিজে যায়। রান্না করতে পারে না।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান তাহির তাহু বলেন, তারা খাস জমিতে থাকে কিনা আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে দেখতে হবে।
কাকিনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী বলেন, বদিউজ্জামানসহ তার দুই ছেলে ভূমিহীন। থাকেন খাস জমিতে। সরকারি বিধি মোতাবেক তারা সরকারি ঘর পাওয়ার যোগ্য।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments