নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে আনুমানিক সাতাশ-আটাশ বছর বয়সী এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয়রা উপজেলার কিসমত রেলষ্টেশনের সন্নিকটে অবস্থিত রেলক্রসিংয়ে উক্ত মহিলার শরীরের ছিন্ন বিচ্ছিন অঙ্গ দেখে পুলিশকে খবর দেয়।
আটোয়ারী থানা পুুলিশ দ্রুত লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য প্রস্তুতি নেয়। রেলক্রসিং এলাকার অধিবাসী নুরে আলম (৫৫), জবায়দুর রহমান সুমন (৪২), আঃ লতিফ (৩৫) সহ আরো অনেকে জানান, বেশ কিছুদিন যাবত ওই এলাকায় চুরীর ঘটনা সহ মাদক সেবীদের উৎপাত বেড়ে গেছে। তারা রেল ষ্টেশনের কাছে অবস্থিত ছোট্ট একটি রেলওয়ে ব্রীজের নীচে নিয়মিত অবস্থান করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসতো। স্থানীয়দের ধারণা দুস্কৃতিরা মহিলাকে প্রথমে ধর্ষণ করে। অতঃপর তাকে জবাই করে হত্যা করে লাশ রেললাইনে ফেলে রেখে পালিয়ে যায়।
ভোর বেলা পঞ্চগড় অভিমূখী একটি ট্রেন লাশটির ওপর দিয়ে গেলে মহিলার শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।
এ প্রসঙ্গে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম সরকার বলেন, আমরা লাশ উদ্ধার করে ঘটনাস্থল ঘিরে রেখেছি। পাশাপাশি হত্যায় ব্যবহার করা রক্তমাখা একটি ধারালো কাতি ঘটনাস্থলে পাওয়া গেছে।
তিনি আরো জানান, যেহেতু ঘটনাটি রেলের এজন্য আমি রেল পুলিশ সহ পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে বিষয়টি অবহিত করেছি। মামলার প্রস্তুতি চলমান। আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি, অপরাধীদের কেউ ছাড় পাবে না। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আনিছ আহমেদ, শেরপুর প্রতিনিধিঃ ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যবর্তী স্থানে নির্মানের দাবি উঠেছে। এ দাবি ইউনিয়ন পরিষদে বসবাসকারি সচেতন মহলের। জানা গেছে, ৫৫ বছরেও নির্মিত হয়নি কাংশা ইউনিয়ন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: আকস্মিক বজ্রপাতে পানবরজের দুইজন শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো এক শ্রমিক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্ ...
ময়মনসিংহ অফিস: শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার ২০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর- ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : তানোর ও মোহনপুর উপজেলার সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সেতুর দুই পাশের সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন দুই উপজেলার হা ...
সব মন্তব্য
No Comments