কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে রাখাইনদের শত বছরের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব। শুক্রবার বিকালে কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন রাখাইন মার্কেটে মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। জলকেলিতে মাতোয়ারা হয়ে উঠে রাখাইন তরুণ-তরুণীর। এসময় নৌকায় রাখা পানি রাখাইন ছিটিয়ে দেয় একে অপরের গায়ে। একই সাথে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। রাখাইনদের নিজস্ব সংস্কৃতি, নাচ আর গানে মাতিয়ে রাখে পুরো অনুষ্ঠানটি। এতে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন রাখাইন পাড়া থেকে আসা শত শত তরুণ তরণী অংশগ্রহন কবে। উৎসবটি দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকসহ স্থানীয়রা।
অনুষ্ঠানের সভাপতিত্বে রাখাইন নেতা এমং তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার মো.হাবিবুর রহমান, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাব, সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ।
রাখাইনরা জানান, নতুন বছরকে স্বাগত জানাতে জলকেলি উৎসবের আয়োজন করা হয়। এ উপলÿে রাখাইনে বাড়িতে বাড়িতে ফুল দিয়ে সাজানো, বিহারে মোমবাতি প্রজ্বলন এবং প্রার্থনা করা, নতুন পোষাক ও পিঠাপুলির আয়োজন করা হয়।
রাখাইন তরুণ সানওয়ে বলেন, এই উৎসব আমাদের রাখাইন তরুণ তরুণীসহ সকলের কাছে বড় ধরনের একটি ধর্মীয় উৎসব।
রাখাইন ওয়েনমাং উচু বলেন, জলকেলি উৎসব আগে প্রত্যেকটি পাড়ায় অনুষ্ঠিত হতো। এখন আর্থিক সংকটের কারণে সব পাড়ায় অনুষ্ঠিত হয় না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, রাখাইনদের এই ঐতিহ্যবাহী উৎসবটি শত বছর ধরে এ উপক‚লের বিভিন্ন রাখাইন পাড়াগুলোতে চলছে। তারই ধারাবাহিকতায় এ বছরেও সুন্দর আয়োজন করেছে তারা।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: আকস্মিক বজ্রপাতে পানবরজের দুইজন শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো এক শ্রমিক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্ ...
ময়মনসিংহ অফিস: শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার ২০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর- ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : তানোর ও মোহনপুর উপজেলার সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সেতুর দুই পাশের সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন দুই উপজেলার হা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সরকারি খাল পুনঃখনন প্রকল্পকে কেন্দ্র করে বন বিভাগের সামাজিক বনায়নের বিপুলসংখ্যক গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমাল ...
সব মন্তব্য
No Comments