সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেটের গোলাপগঞ্জে সম্প্রীতির নজির স্থাপন করলো জনতা।
(৫ আগস্ট) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দীর্ঘ ১৫ বছরের ক্ষমতার ইতি ঠেনে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
শেখ হাসিনার দেশত্যাগের পর সারাদেশের বিজয় উল্লাসের পাশাপাশি শুরু হয় দূর্বৃত্তদের হামলা। দেশের বিভিন্ন জায়গায় আওয়ামীলীগ নেতাদের হত্যা,বাড়িঘর ও মন্দির,দোকানপাট ভাংচুর করে লুটপাট করে দূর্বৃত্তরা।
তবে ভিন্ন চিত্র দেখা যায় সিলেটের গোলাপগঞ্জে। ছোট ছোট অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া দোকানপাট, মন্দিরে কোন ধরণের হামলার ঘটনা পাওয়া যায়নি। এমনকি আওয়ামীলীগের কোন নেতাকর্মীর বাড়িতে হামলার ঘটনার খবর পাওয়া যায়নি।
আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকার সময় স্থানীয় নেতাকর্মীদের অতিরঞ্জনের কারণে বিরোধীদলীয় নেতাদের বিভিন্নভাবে হয়রানির অভিযোগ থাকলেও, ক্ষমতা হারানোর পর অনেকটাই নিরাপদ রয়েছেন গোলাপগঞ্জের আওয়ামীলীগ সমর্থকেরা।
সরেজমিনে খোজ নিয়ে দেখা যায়, সরকার পতনের পর স্থানীয় আওয়ামীলীগের অনেক নেতা নিরাপদ আশ্রয়ে চলে গেছেন,আবার কেউ কেউ নিজ বাড়িতেই অবস্থান করছেন। তবে পালিয়ে যাওয়া নেতাদের বাড়ি ঘরে হামলার কোন ঘটনা ঘটেনি।
উপজেলার বাঘা ইউনিয়ন, ঢাকাদক্ষিন,লক্ষণাবন্দ ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নে খবর নিয়ে জানা যায় সেখানের আওয়ামীলীগ নেতাকর্মী এখন পর্যন্ত নিরাপদ রয়েছেন।
স্থানীয় কয়েকজন আওয়ামীলীগ নেতার সাথে যোগাযোগ করলে তারা নিরাপদে আছেন বলেও জানিয়েছেন।
উল্লেখ, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়,দেশের বিভিন্ন জায়গায় আগুন ও লুটপাট শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments