ডেস্ক রিপোর্ট: আসন্ন পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংযুক্ত আরব আমিরাত ও ওমানের অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো পুরুষ আইসিসি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ডিআরএস অন্তর্ভুক্ত হচ্ছে।
আইসিসি জানিয়েছে, ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন প্লেয়িং কন্ডিশন চালু করা হচ্ছে।
প্রত্যেক দল প্রতি ইনিংসে সর্বোচ্চ দু’টি করে রিভিউ পাবে। আগে সাদা বলের দুই ফরম্যাটের ক্রিকেটে একটি করে রিভিউ ছিলো। তবে করোনার কারনে গত বছর জুনে গভর্নিং বডি সিদ্বান্ত নেয়, মহামারির কারণে স্থানীয় আম্পায়ার থাকায় সব ফরম্যাটের ম্যাচের প্রত্যেক ইনিংসে একটি করে বাড়তি ডিআরএস রাখা হয়। এতে সাদা বলের ফরম্যাটের প্রত্যেক ইনিংসে রিভির সংখ্যা বেড়ে দু’টি করা হয়। সাথে টেস্টেও রিভিউ বাড়ানোর হয়। টেস্টে এখন তিনটি রিভিউ।
২০১৭ সাল থেকে আইসিসি টুর্নামেন্টে আম্পায়ার রিভিউ বা প্লেয়ার রিভিউ সিস্টেম চালু করা হয়। পুুরুষ চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ানডে বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, নারী ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিআরএস ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
ডেস্ক রিপোর্ট: অক্টোবরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আলোচনা করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে শেষ পর্যন্ত ভারতকে বেছে নেওয়ার পথেই এগোচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশ ...
সব মন্তব্য
No Comments