স্টাফ রিপোর্টার: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ কয়েক সপ্তাহের মধ্যে উপদেষ্টা পরিষদে পেশ করা হবে। তিনি জানান, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা বিচার বিভাগীয় সংস্কার কমিশনের অন্যতম প্রস্তাব ছিল। প্রধান বিচারপতির সংস্কার ভাবনার মধ্যেও এটা আছে। আমরা এ লক্ষ্যে অনেক দূর কাজ করেছি। কিছু বিষয়ে এখনো কিছু মতভিন্নতা আছে। সেটা নিয়ে আরেকটু আলাপের প্রয়োজন রয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে অধ্যাদেশটা উপদেষ্টা পরিষদে পেশ করা হবে। উপদেষ্টা পরিষদ যদি মনে করে তাহলে এটা পাস করা হবে। আমার ধারণা এই অন্তর্বর্তী সরকারের আমলেই সুপ্রিম কোর্ট পৃথক সেক্রেটারিয়েট করতে পারবে।
আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, আমরা আগের সরকারের আমলগুলোতে দেখতাম সরকারি দলের লোকেরা অন্যান্য রাজনৈতিক দলের লোকজনকে হুমকি দিতো। আর এখন উপদেষ্টা পরিষদের সদস্যদের বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন পক্ষ থেকে সমালোচনা করা হচ্ছে। এটা ভালো গণতান্ত্রিক উত্তরণ বলা যায়। তবে যারা রাজনৈতিক দলে আছেন, তাদেরও বলে রাখি, একই ধরণের কথাবার্তা কেউ আপনাদের উদ্দেশ্যে বললে, সেটা শোনার মানসিকতাও আপনাদের থাকতে হবে।
জুলাই সনদে সব রাজনৈতিক দল স্বাক্ষর করবে কি না এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, উনারা কী করবেন আমি জানি না। তবে আমার কাছে মনে হয়, সমস্ত রাজনৈতিক দল যে নিষ্ঠার সাথে এই পুরো আলোচনা প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, তাতে আমি বিশ্বাস করি, উনারা এই নিষ্ঠার একটা ধারাবাহিকতা হিসেবে জুলাই সনদে স্বাক্ষর করবেন।
নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমাদের সরকারের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে আমরা জাতীয় নির্বাচন করার ব্যাপার বদ্ধপরিকর। এটা নিয়ে কোনরকম দ্বিতীয় চিন্তা, আমরা কথা প্রসঙ্গেও আলোচনা করি না।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং দুই দে ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের ...
ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত ...
ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার ৪ স ...
সব মন্তব্য
No Comments