সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মো: মুনসুর রহমানকে মারপিটসহ খুন জখমের হুমকি দেওয়া হয়েছে। গত ২৫ ও ২৬ ডিসেম্বর ২০২৪ হোয়াটস্ অ্যাপ গ্রপ প্লাটিনাম জুবিলি.. আইডি থেকে অজ্ঞাতব্যক্তিরা এ হুমকি দিয়েছেন। এ ঘটনায় সাংবাদিক মো: মুনসুর রহমান সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। যার নং-১৫১২, তারিখ-২৭ ডিসেম্বর ২০২৪।
জানা গেছে, হোয়াটস্ অ্যাপ গ্রপ প্লাটিনাম জুবিলি.. আইডি থেকে অজ্ঞাতব্যক্তিরা ০১৭১৭০৪১২৭৪, ০১৭১৩৪১১০০৭, ০১৮১৮৯৯৫৫৭৯, ০১৭৭২৭৮৮৬৭৬, ০১৬১২৭৯১০৬৮, ০১৭১৩৬৩৪০০৮, ০১৭১৩৮১১৫৪০, ০১৭১১৪৮৩১৩৩ নম্বরসহ ০১৯১৩৭৯৩৭৪৩, ০১৭১২৮১৩২৩৫ নম্বর ব্যবহার করিয়া মারপিটসহ খুন জখমের হুমকির পাশাপাশি সাংবাদিক মো: মুনসুর রহমানের পরিচিত মানুষ ও আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদেরকে বিভিন্ন প্রকার আপত্তিকর কথাবার্তা লিখিয়া তাহাদের বিভ্রান্ত করিতেছে। যার কারণে সাংবাদিক মো: মুনসুর রহমানের সামাজিক অবস্থান ও মান-সম্মান নষ্ট হইতেছে। ভবিষ্যতে অজ্ঞাতব্যক্তিরা উক্ত হোয়াটস্ অ্যাপ গ্রুপে বিভিন্ন প্রকার আপত্তিকর ভাষা এবং ছবি আপলোড করিয়া তাদের বিভ্রান্ত করিতে পারে বলে ধারণা করেন তিনি।
সাতক্ষীরা সদর থানার ডিউটি অফিসার সোহেল রানা বলেন, জিডিতে সাংবাদিক নিজের নিরাপত্তা চেয়েছেন এবং হুমকিদাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ, সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে কলেজ প্রতিষ্ঠার ৭৫বছর পূর্তিতে প্লাটিনাম জুবিলি উদযাপন লক্ষ্যে গত ৯ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যায় ২য় মতবিনিময় সভায় প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন ফি ২ হাজার টাকা ও বর্তমান শিক্ষার্থীদের নিবন্ধন ফি ১ হাজার টাকা র্নিধারণ করেন। এরপূর্বে গত ৭ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যায় ১ম সভায় প্রস্তাবিত আয়োজক কমিটির নেতৃবৃন্দ প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন ফি ২ হাজার টাকা ও বর্তমান শিক্ষার্থীদের নিবন্ধন ফি ১ হাজার ৫’শ টাকা র্নিধারণ করেন। উক্ত বিষয়াদি নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন পত্র-পত্রিকায় নিবন্ধন ফি পুন:বিবেচনার জন্য লেখালেখি করেন তিনি।
সংবাদ বিজ্ঞপ্তি।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
সব মন্তব্য
No Comments