কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দিন ব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে উদ্যাপিত হয়েছে সরস্বতী পূজা। বৃহস্পতিবার সকাল থেকেই শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজামন্ডপগুলো। এ উপজেলায় মন্দির ও বিদ্যালয়সহ ব্যাক্তি উদ্যোগেও শহরের পাড়া মহল্লা ও বিভিন্ন গ্রামে সরস্বতী পূজা উদযাপিত হয়। আলপনা দিয়ে সাঁজানো হয়েছে প্রতিটি পূজা মন্ডপ। বিদ্যার দেবীর পায়ে ফুল, বেল পাতা ও দুর্বা দিয়ে পূষ্পাঞ্জলি অর্পন করেন ভক্তরা। পাশেই রাখা হয় শিক্ষার্থীদের বই-খাতা। এছাড়া দেবীর সামনে হাতে খড়ি দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা করেছেন অনেকেই। পরে বিতরন করা হয় প্রসাদ। তবে কিছু কিছু পূজা মন্ডপে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান,পূজা মন্ডগুলোতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
সব মন্তব্য
No Comments