আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে নতুন বছর বাংলা নববর্ষ ১৪২৯ বরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয় । এসময় ঐতিহ্যবাহী নানা জিনিসের মুখোশ পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের শিশু-কিশোররা বাদ্য-বাজনাসহ শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রায় জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়।
এদিকে বর্ষবরণ উপলক্ষে শহীদ দারোগ আলী পার্কে দিন ব্যাপী লোকজ মেলা, কারাগারে কারাবন্দীদের অংশগ্রহণে নাটক প্রদর্শনী ও ঐতিহ্যবাহী বাঙালী খাবার পরিবেশিত হয়।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
সব মন্তব্য
No Comments