স্টাফ রিপোটার: জাতীয় শ্রমিক পার্টির পূর্বেকার কমিটিই বহাল রয়েছে। আজ বুধবার জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এ কে এম আশরাফুজ্জামান খান ও জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে জাতীয় শ্রমিক পার্টির চলমান কমিটিই বিদ্যমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সংগঠনের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুজ্জামান খানকে অব্যাহতি দেয়া হয়েছে বলে সামজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয়েছিলো। তারই পরিপ্রেক্ষিতে পার্টি থেকে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব কর্তৃক পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উক্ত কমিটিই বহাল থাকবে এতে বিভ্রান্তির কোন অবকাশ নাই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
সব মন্তব্য
No Comments