অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের কঠিনতা, পরীক্ষা পরিচালনায় অতিরিক্ত কঠোরতার অভিযোগ, উত্তরপত্র মূল্যায়নের পদ্ধতি এবং চলমান বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিসহ পাঁচ দফা দাবি উত্থাপন করেন। পাশাপাশি তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে অবস্থান গ্রহণ করে। সেখানে আয়োজিত পথসভায় শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে বক্তব্য দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
শিক্ষার্থীদের উপস্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে— প্রশ্নপত্রের মান ও পরীক্ষার হলে অতিরিক্ত কঠোর তদারকির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বন্যাকবলিত এলাকায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়ে যে বৈষম্যের অভিযোগ উঠেছে তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান, উত্তরপত্র মূল্যায়নে শিক্ষার্থীবান্ধব ও মানবিক দৃষ্টিভঙ্গি অনুসরণের আহ্বান, পদার্থবিজ্ঞানসহ অপেক্ষাকৃত কঠিন বিষয়ে ফলাফল প্রকাশের ক্ষেত্রে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় অযৌক্তিক ক্ষতি এড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিশ্চিত করা।
পথসভায় বক্তারা দাবি করেন, তাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যেই এ কর্মসূচি পালন করা হচ্ছে। তাদের ভাষ্য, বিদ্যমান শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। একই সঙ্গে চলমান বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা আয়োজন বাস্তবসম্মত হবে না বলেও তারা মত প্রকাশ করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা আরও বলেন, বর্তমান কারিকুলামের আলোকে অনুষ্ঠিত পরীক্ষাগুলো শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও দক্ষতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে পারছে না। সারাদেশের বন্যা পরিস্থিতি বিবেচনায় সকল পরীক্ষা সাময়িক স্থগিত রাখার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও পুনর্ব্যক্ত করেন।
কর্মসূচিতে বক্তব্য দেন শিক্ষার্থী শর্মিষ্ঠা কর্মকার, তাজুল ইসলাম তুহিন, জুনায়েদ আহমেদ, মোহাম্মদ রকিব, সাইমা আক্তার, মেধা আক্তার এবং ফকির মোহাম্মদ রাইম। পরে শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন এবং বিভিন্ন স্লোগান দেন। এ সময় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়।
কর্মসূচি শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা আগামী বুধবার দুপুর ১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে পরীক্ষা বাতিল এবং পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আরও একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেন।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments