তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ শুক্রবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। তারই অংশ হিসেবে ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় দিবসটি পালিত হয়েছে। তালা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে তালা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অচিন্ত্য কুমার সাহার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, তালা থানা ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আব্দুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, মো. বাবর আলী উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী, সাংবাদিক, এনজিওসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা।
উল্লেখ্য, জাতিসংঘ ২০০৩ সালের ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনেস্ট করাপশনের (আনকাক) মাধ্যমে দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশ ২০০৭ সালে সংস্থাটির সদস্য পদ লাভ করে। তবে আন্তর্জাতিকভাবে দিবসটি উদযাপন করা হয় ২০১৭ সাল থেকে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments