সিংড়া (নাটোর) প্রতিনিধি: তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী আলহাজ্ব এড. জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম ধর্ম প্রচারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। তাবলীগ জামায়াতের ইসলাম প্রচারের জন্য কাকরাইল মসজিদের জায়গা দিয়েছেন। তাবলীগ জামায়াতের সমাবেশের জন্য টঙ্গী ময়দান দান করেছেন। জননেত্রী শেখ হাসিনা কওমী মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছেন। গরীব-দুঃখী, মেহনতি মানুষের জন্য কাজ করছেন। অনেকে বলেন, বিদেশি অর্থায়নে মসজিদ নির্মাণ করছেন সরকার, এটা অপপ্রচার ছাড়া কিছুই না। সরকার নিজস্ব অর্থায়নে সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ করছেন।
নাটোরের সিংড়ায় হাজী কল্যাণ পরিষদের আয়োজনে ২০২২ সালে হজ্বে গমন ইচ্ছুক হাজী সাহেবদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৫৭ কোটি টাকা বয়ে সিংড়া শহর রক্ষা বাঁধ নির্মাণ করছি, উপজেলা মডেল মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, শতাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে বিগত ১৩ বছরে প্রধানমন্ত্রীর কাছে থেকে অনুদান এনে দিয়েছি, সিংড়া হামিদিয়া মাদ্রাসায় সহযোগিতা করেছি। অসমাপ্ত কাজ শেষ করা ও দেশের মানুষকে নিরাপদ জীবন যেন উপহার দিতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।
শনিবার (৪ জুন) দুপুর ১২টায় সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে আরাফাতি হাজী কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মকবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাতের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, সিংড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, উপজেলা আওয়ামী লীগ নেতা মাওলানা রুহুল আমিন, এড. সাইদুর রহমান সৈকত, উপজেলা বিএনপির আহ্বায়ক এড. মজিবুর রহমান মন্টু, আরাফাতি হাজী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা এড. হারুন অর রশিদ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মহসিন আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক হারুন বাসার প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সিংড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আলী আকবর।
প্রতিমন্ত্রী পলক হজ্ব গমন ব্যক্তিদের নিজস্ব অর্থায়নে উপহার দেন। সিংড়া উপজেলা হতে এ বছর ১৫৬ জন হজ্বব্রত পালনে যাচ্ছেন।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments