সাভার (ঢাকা)সংবাদদাতা: সাভারের আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে নাসা গ্রুপের শ্রমিকরা।আজ সকালে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার নিশ্চিতপুর এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। একে অপরের হাত ধরে ওই গার্মেন্টসের নারী ও পুরুষ মিলিয়ে কয়েক হাজার শ্রমিক অংশ নেন।
এ সময় শ্রমিকরা বলেন, সম্প্রতি শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে নাসা গ্রুপের ১৬ টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষনা করেন। এতে করে কারখানাগুলোর প্রায় পঁচিশ হাজার শ্রমিক মানবেতর জীবন যাপন করছেন। নতুন করে কোথায় চাকরি পাবেন তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে শ্রমিকরা দ্রুত কারখানাগুলো খুলে দিয়ে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের আহবান জানান। উল্লেখ, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম বর্তমানে কারাগারে রয়েছেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments